জৈন্তাপুরে বিদেশি ম*দসহ গ্রে*প্তার ১
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৬ AM

জৈন্তাপুরে বিদেশি ম*দসহ গ্রে*প্তার ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০২:৫৪:৩৬ PM

জৈন্তাপুরে বিদেশি ম*দসহ গ্রে*প্তার ১


চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিএসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাগুল ইউনিয়নের সিলেট–তামাবিল মহাসড়কের ঘাটের চটি এলাকার শুক্রবাড়ী স্কুলের গেটের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী তামাবিল স্থলবন্দর এলাকা থেকে অবৈধ বিদেশি মাদকদ্রব্য নিয়ে “মা বাবার দোয়া” নামক একটি যাত্রীবাহী বাসযোগে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিলেটগামী উক্ত বাসটিকে থামানোর সংকেত দেওয়া হলে বাসটি থামানো হয়।

বাস তল্লাশিকালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার সাথে থাকা একটি খয়েরি রঙের ব্যাগ তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. তানভীর আহমেদ (২৩)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ সার্বিকভাবে মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর