সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জে ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় এসআই মো. আমিরুল ইসলাম ও পিএসআই রায়হান উদ্দিন নোমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বুড়দেও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ মাদক ব্যবসায়ী রাজু আহমেদ (২৫) কে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার পত্নীতলা থানার চন্ডিপুর গ্রামের আহসান মন্ডলের পুত্র। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ থানার শিলের ভাঙ্গা এলাকায় বসবাস করছিলেনএসময় তার হেফাজত থেকে ৪৩ বোতল ভারতীয় ‘AC Black’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৪ হাজার ৬০০ টাকা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামি ও তার সঙ্গে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/সুলতানা




