শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ নির্মাতাদের উৎসাহিত করা- মো. সারোয়ার আলম
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৭ AM

সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৫৪ শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০ লাখ টাকা বিতরণ

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ নির্মাতাদের উৎসাহিত করা- মো. সারোয়ার আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৭:৪৩:০৯ PM

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ নির্মাতাদের উৎসাহিত করা- মো. সারোয়ার আলম

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে ৫০ লাখ টাকা বিতরণ করেছে চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (বিএসইটি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মুহিব উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ নির্মাতাদের উৎসাহিত করা। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের এই উদ্যোগ সিলেট অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুহিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর, বিএসইটির উপদেষ্টা সৈয়দ আব্দুল বাশার এবং বিসিএ-এর সাবেক সভাপতি পাশা খন্দকার।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিবাশীষ দেবনাথ এবং বিএসইটির সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ মুহিবুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন জামাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক আশরাফ আল হক, অধ্যাপক ফরিদ আহমেদ, বিএসইটির কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি আফতাব আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি জাকির হোসেন, ইসি সদস্য মাহিদুর রহমান, শেখ ফারুক আহমেদসহ ট্রাস্টের নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ