বিয়ানীবাজার বিশেষ অভি*যানে ৫ জন গ্রেফ*তার, উদ্ধা*র ইয়া*বা ও গাঁ জা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৩৪ AM

বিয়ানীবাজার বিশেষ অভি*যানে ৫ জন গ্রেফ*তার, উদ্ধা*র ইয়া*বা ও গাঁ জা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০৭:৪৪:৪৩ PM

বিয়ানীবাজার  বিশেষ অভি*যানে ৫ জন গ্রেফ*তার, উদ্ধা*র ইয়া*বা ও গাঁ জা

ছবি:সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসহ ক্লু-লেস হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ পুড়িয়া গাঁজা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী।

এসআই (নিঃ) গোপেশ চন্দ্র দাশের নেতৃত্বে টাঙ্গাইল জেলায় অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানার মামলা নং-০২(১২)২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ এর আলোচিত ইমন হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাজিদুল ইসলাম মুন্না (২৩), পিতা- মো. ইব্রাহিম, সাং- দেলুটিয়া, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এসআই (নিঃ) দীপংকর সরকারের নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সল আহমদ (৫০), পিতা- রিয়াজ উদ্দিন, সাং- শ্রীধরা, থানা- বিয়ানীবাজারকে আটক করা হয়।

এছাড়া এসআই (নিঃ) রফিকুল ইসলামের নেতৃত্বে লাউতা ইউনিয়নের টিকরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ পুড়িয়া গাঁজা (পরিমাণ ২৫০ গ্রাম)সহ রাজনা বেগম (৪৫), স্বামী- আব্দুল আলীম, সাং- বাহাদুরপুর টিকরপাড়া এবং মোল্লাপুর ইউনিয়নের লামানিদনপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ কবির আহমদ (৪৫), পিতা- মৃত তছির আলীকে গ্রেফতার করা হয়।

একই দিনে অপর অভিযানে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকায় পুলিশ আইনের ৩৪ ধারায় মো. আবুল হোসেন ভূইয়া (৪৫), পিতা- মৃত খলিলুর রহমান, সাং- দক্ষিণ পাড়িয়াবহরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ