ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ঘরে ঘরে আলহামদুলিল্লাহ ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধ থেকে সুপরিকল্পিতভাবে মাঠে কাজ চালিয়ে যাওয়া।”
রোববার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী বলেন, ‘একটি দলের প্রতারণার রাজনীতি জনগণ ইতোমধ্যেই বুঝে ফেলেছে। মিথ্যা আশ্বাস আর ধোঁকাবাজির রাজনীতি দিয়ে আর ভোটারদের বিভ্রান্ত করা যাবে না। জনগণের এই সচেতনতার কারণেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশা আল্লাহ বিপুল ভোটের ব্যবধানে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে মাঠে কাজ করতে হবে। ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে সফল করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।
এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন মেম্বার, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন ও এস এ রিপন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে শনিবার রাত ও রোববার দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় এমরান চৌধুরীর সমর্থনে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




