শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ AM

শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৮:২২:১২ AM

শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি সংগৃহীত


সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় ফের বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট কর্তৃক ১৩২/৩৩ কেভি কুমারগাও গ্রীড উপকেন্দ্র, ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডার সহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ জুন) সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

৩৩/১১ কেভি উপশহর উপকন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৬ জুন) সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে