: সিলেট-৬ আসনে সবচেয়ে বেশি খরচ বিএনপির এমরান, কম বাজেটে লড়ছেন অন্যরা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৮ AM

প্রবাসী টাকায় নির্বাচন

: সিলেট-৬ আসনে সবচেয়ে বেশি খরচ বিএনপির এমরান, কম বাজেটে লড়ছেন অন্যরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০৩:২০:০৪ PM

: সিলেট-৬ আসনে সবচেয়ে বেশি খরচ বিএনপির এমরান, কম বাজেটে লড়ছেন অন্যরা

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে তুলনামূলক কম ব্যয়ে প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ প্রার্থীই নিজেদের আয়ের পাশাপাশি প্রবাসী স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুদানের টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন।

হলফনামা অনুযায়ী, বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী এবারের নির্বাচনে সর্বোচ্চ ৬৫ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন। এর মধ্যে নিজের আয় থেকে ব্যয় করবেন ১৫ লাখ টাকা। ফ্রান্সপ্রবাসী এক শুভানুধ্যায়ী দেবেন ৩৫ লাখ টাকা। এছাড়া ফ্রান্স ও যুক্তরাজ্যপ্রবাসী দুই চাচাতো ভাই এবং দেশে থাকা এক খালাতো বোনের কাছ থেকে আসবে আরও ১৫ লাখ টাকা।

এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন সরাসরি প্রবাসী স্বজনদের অনুদানের ওপর নির্ভরশীল। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবদুন নূর ব্যয় করবেন ২৫ লাখ টাকা, যার মধ্যে ২২ লাখ টাকা এসেছে প্রবাসী আত্মীয়দের কাছ থেকে। স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ২৪ লাখ টাকার বাজেটের মধ্যে ভাইয়ের প্রবাসী আয়ের ২০ লাখ টাকা দান হিসেবে পাচ্ছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যয় করবেন ২৪ লাখ ১৩ হাজার টাকা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে সিলেট-৬ আসনে প্রবাসী অর্থায়নই প্রার্থীদের প্রচারণার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ