সিলেটে নি*ষেধাজ্ঞা দিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৩ AM

সিলেটে নি*ষেধাজ্ঞা দিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০২:১১:২৫ PM

সিলেটে নি*ষেধাজ্ঞা দিয়ে এসএমপির গণবিজ্ঞপ্তি


সিলেট মহানগরী এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পুলিশের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়।

৫০তম বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে মহানগরীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষাকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। 

পুলিশ জানায়, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন করা যাবে না।

একই সাথে বিস্ফোরক দ্রব্য, পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে- এমসি কলেজ (টিলাগড়), ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ (মীরের ময়দান), সিলেট সরকারি মহিলা কলেজ (চৌহাট্টা), আলিয়া মাদরাসা (চৌহাট্টা), আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ (আম্বরখানা) এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ (মিরাবাজার)।

জৈন্তা বার্তা/আরআর