ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের ঢেউ উঠেছে। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও ছোট-বড় বাজারে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণে সক্রিয় রয়েছেন।
প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি উঠানবৈঠক ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে দুই উপজেলায়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসব সভা-সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষের সামনে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ জোহর বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে বিয়ানীবাজার সদর ও লাউতা ইউনিয়ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, হাসনাত জামিল, জাকারিয়া আহমদ, সুহেল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলন, নুরুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে স্থানীয় ভোটাররা বলেন, অতীতে অন্য কোনো প্রার্থীকে তারা এত সহজভাবে গ্রহণ করেননি। এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে আস্থা অর্জন করেছেন, যা একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থীর পরিচায়ক।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




