বিশ্বনাথে ‘মো. আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’-এর বৃত্তি প্রদান
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৭ AM

বিশ্বনাথে ‘মো. আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’-এর বৃত্তি প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৮:৫৭:৩৯ PM

বিশ্বনাথে ‘মো. আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’-এর বৃত্তি প্রদান

ছবি:সংগৃহীত


শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার দেওকলস এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মো. আব্দুল বাছির খান এডুকেশন ট্রাস্ট’-এর মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় কালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী, ৬টি হাফিজিয়া মাদ্রাসার ১২ জন, ৫টি দাখিল মাদ্রাসার ১০ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীসহ মোট ৬৪ জন শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি বিতরণ করা হয়।

শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মো. ইব্রাহিম খানের সভাপতিত্বে এবং বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মো. আছকির আলী।

প্রধান বক্তার বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি মো. গুলজার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুহসিনুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম সিরাজ, তোফাজ্জল হোসেন তোফায়েল, নুরুল ইসলাম, কাওসার আহমদ, রফিক আহমদ, শাহাবুদ্দিন, আজির উদ্দিন, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী, দেওকলস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দেওকলস ইউনিয়ন যুবদল নেতা মুজাহিদ মিয়া, জয়নাল আবেদীন, সংগঠক প্রবির দেব, সুবীর দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন। এতে অভিভাবক ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ