নিজস্ব
সিলেটের আলোচিত কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জের ধলাই নদীর রেলওয়ে বাঙ্কার এলাকারঅবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৭ আগস্ট সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কাউছার আহমদ (২৫), পিতা- আক্রম আলী এবং ইউছুফ আলী (৩০), পিতা- মোঃ রমজান আলী, উভয় সাং- পুরান মেঘারগাঁও; হোসাইন আহমদ (১৯), পিতা- আলী আহমেদ, সাং- কালাইরাগ; মোঃ জোবায়েল আহমেদ (১৯), পিতা- মৃত ইসহাক আলী, সাং- পূর্ণাচ্ছগ্রাম; ও শিব্বির আহমেদ (৫০), পিতা- মৃত সফর আলী, সাং- উত্তর রাজনগর। সকলেই কোম্পানীগঞ্জ থানাধীন, জেলা- সিলেটের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ছাড়া অভিযানে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাশ তালুকদার জানান, প্রাকৃতিক পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/সুলতানা




