ছবি:সংগৃহীত
ধানের শীষ প্রতীকের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণ থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথকভাবে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমি, সিলেটের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট এখলাছুর রহমান, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট তানভির আখতার খান, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট সাজিদুল ইসলাম সজীব, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট মনজুর ইলাহী সামি, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণাকালে আইনজীবী নেতারা বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা সময়ের দাবি। বর্তমানে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও বলেন, জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জাতীয়তাবাদী আদর্শ সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের নেতৃত্বেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে এবং জনগণের ন্যায্য দাবি আদায় ত্বরান্বিত হবে। সিলেটের মাটি ও মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী আদর্শের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
আইনজীবী নেতারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা আইনজীবী সমাজের ঐতিহ্য। এই লিফলেট বিতরণের মাধ্যমে সেই বার্তাই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




