ছবি:সংগৃহীত
গণভোটের প্রচার কার্যক্রম জোরদার ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) হাজী মোহাম্মদ শফিক হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক জুনেদ আহমদ, সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. রাশেদুল আলম জনি।
বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। গণভোটের মাধ্যমে জনগণের মতামতের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গণভোট সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুলের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




