ছবি:সংগৃহীত
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মঈন উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ)-এর সঞ্চালনায় সভার সূচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির। পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান এবং গীতা পাঠ করেন রজত কান্তি চক্রবর্তী। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মোহাম্মদ নাসির উদ্দিন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আনন্দ সরকার।
সভায় সাবেক সভাপতি, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গঠনমূলক মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
এসময় সর্বোচ্চ উপস্থিতির জন্য সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব বিভাগীয় পর্যায়ের অন্যতম বৃহৎ পেশাদার সাংবাদিক সংগঠন। এখানকার সদস্যরা জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বিকাল ৪টায় সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




