নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৫ AM

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০১:৫৩:০২ AM

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব

ছবি:সংগৃহীত


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এ দিনব্যাপী ‘লোক ঐতিহ্যের পিঠা উৎসব’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও কালচারাল ক্লাবের উপদেষ্টা রানা এম. লুৎফুর রহমান পীর। এনইইউবি কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও সুমাইয়া তানহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, কালচারাল ক্লাবের সভাপতি তৌফিক রহমান রাব্বি ও সাধারণ সম্পাদক সৈকত দেব শাওন।

দিনব্যাপী পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। উৎসবে ২৫টি স্টলে শিক্ষার্থীরা বাহারি পিঠার পসরা সাজান। এর মধ্যে ছিল পিঠাকুঞ্জ, পিঠার হাঁড়ি, কাবসা, পিঠা কথন, দি মিষ্টি টেবিল, ইওর কেক টেবিল, পিঠা নাকি ভেলপুরি, ঐতিহ্য ১৪৩২, পিঠা জোন, আইসবার্গ, গ্রাফটি ট্রেন্ডস, হেনা এলিগেন্স, আইন পিঠাঘর, হেনা স্টেশন, সুমাইয়া’স আর্ট ও তানহা’স কর্ণার।

উৎসবে লোকজ ঐতিহ্যের পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, শামুক পিঠা, মালপুয়া, নকশী পিঠা, বকফুল, বরফি, মমজ, দুধপুলি ও নারকেলচপসহ নানা ধরনের পিঠা দর্শনার্থীদের আকর্ষণ করে। অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল ফ্লাইওভার এডুকেশন, গোল্ড স্পনসর কাবসা রেস্টুরেন্ট এবং ডেজার্ট পার্টনার আইসবার্গ সিলেট।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দীনহীন সুমন, সঞ্জয়, জিৎ, পূজা, সুমিতা, পিয়াসসহ এনইইউবি কালচারাল ক্লাবের সদস্যরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ