সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, রামপাশা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, হাজারও ছাত্র-ছাত্রীর প্রিয় শিক্ষক অধ্যক্ষ নেছার আহমদ আর নেই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টা১৮ মিনিটের তিনি ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর কিছুদিন পূর্বে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
অধ্যক্ষ নেছার আহমদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ শুক্রবার ঢাকা থেকে তার মরদেহ বিশ্বনাথের রামপাশা গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের নিকটাত্মীয় মাস্টার হেকিম উদ্দিন।
দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক অধ্যক্ষ নেছার আহমদের জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ আছর রামপাশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
জৈন্তা বার্তা/আরআর




