গোয়াইনঘাটে পরিত্যক্ত ট্যাংক থেকে শক্তিশালী বিস্ফো*রক উদ্ধা*র
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৬ AM

গোয়াইনঘাটে পরিত্যক্ত ট্যাংক থেকে শক্তিশালী বিস্ফো*রক উদ্ধা*র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৩:১৬:৪৫ PM

গোয়াইনঘাটে পরিত্যক্ত ট্যাংক থেকে শক্তিশালী বিস্ফো*রক উদ্ধা*র

ছবি:সংগৃহীত


সিলেট সীমান্ত ব্যবহার করে একের পর এক শক্তিশালী বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রের চালান ঢুকছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। র‌্যাবের ধারাবাহিক অভিযানে একাধিকবার বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হলেও এসব চোরাচালানের মূল হোতারা বরাবরের মতোই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের একটি দল সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বন বিভাগের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে অব্যবহৃত সেফটি ট্যাংকের মধ্যে রাখা একটি শপিং ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব এসব তথ্য নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর। এগুলো উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় এবং নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে।

অভিযানকালে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার জৈন্পুতাপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ভারতীয় উৎপাদিত ৬টি পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ