বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও সমৃদ্ধির পথে ফিরবে দেশ: আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৭ AM

গোয়াইনঘাটের প্রত্যন্ত এলাকায় দিনভর গণসংযোগ, সমাবেশ ও পথসভা

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও সমৃদ্ধির পথে ফিরবে দেশ: আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৬:৪২:৫৩ PM

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও সমৃদ্ধির পথে ফিরবে দেশ: আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের চলমান সংকট নিরসন ও জনমনে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশ, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন হলে দেশে কোনো সংকট থাকবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্বসহ সাধারণ মানুষের ওপর চাপ কমাতে বিএনপি একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, জনগণ বিএনপির দিকে আশাভরে তাকিয়ে আছে। ক্ষমতায় গেলে মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমান নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, অবহেলিত জনপদগুলোর উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক ছিল এবং আগামীতে মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে নতুনভাবে গড়ে তোলা হবে। শান্তিপ্রিয় জনগণ আর সংঘাত চায় না, তারা চায় উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা। বিএনপি সেই প্রত্যাশা পূরণে শতভাগ অঙ্গীকারবদ্ধ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষ ভোট দিতে ভুলে গিয়েছিল। এবার ভোটের পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ ভোটারদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নৈতিক দায়িত্ব।

সমাবেশ ও গণসংযোগে আরিফুল হক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল ও সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো. দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হোসেন জামাল ও যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ