সিলেটের লালাখাল কে*ড়ে নিল শাবি শিক্ষার্থীর প্রা*ণ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৭ AM

সিলেটের লালাখাল কে*ড়ে নিল শাবি শিক্ষার্থীর প্রা*ণ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ০৮:২১:২৪ PM

সিলেটের লালাখাল কে*ড়ে নিল শাবি শিক্ষার্থীর প্রা*ণ

সংগৃহীত


সিলেটের লালাখাল জিরো পয়েন্টে চোরাবালিতে আটকা পড়ে মুসাআব আমীন নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। নিহত মুসাআব আমীন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীর সাহেব মারা ড্রয়ার নামক স্থানের (লালাখাল) চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হন মুসআব।নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম ঘটনান্থলে পৌছে তল্লাসী অভিযান পরিচালনা করে বিকাল অনুমান ৪টায় নিখোঁজ ছাত্রের নিতর দেহ উদ্ধার করেন। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তল্লাসী করে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল প্রস্তুত পূর্বক মৃতদেহটি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছি।

জৈন্তাবার্তা/সুলতানা