গোলাপগঞ্জে সড়কে প্রা*ণ গেল যুবকের
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৫ AM

গোলাপগঞ্জে সড়কে প্রা*ণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০২:০৭:১৭ PM

গোলাপগঞ্জে সড়কে প্রা*ণ গেল যুবকের


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শানাজ আহমদ (২৫) নামে এক যুবক। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শানাজ আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার শানাজ আহমদ সিলেট শহর থেকে সহকর্মীদের সঙ্গে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে একটি দাওয়াতে যান। দাওয়াত খাওয়া শেষে তিনি অন্য একজনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন।

সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে শানাজ আহমদ মোটরসাইকেল থেকে ছিটকে ডিভাইডারের অন্য পাশে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি