উন্নয়ন ও জনগণের স্বার্থে অতীতেও আপস করিনি, ভবিষ্যতেও করব না: আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৫ AM

গোয়াইনঘাটে গণসংযোগ-সমাবেশ

উন্নয়ন ও জনগণের স্বার্থে অতীতেও আপস করিনি, ভবিষ্যতেও করব না: আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৭:২৪:৩৮ PM

উন্নয়ন ও জনগণের স্বার্থে অতীতেও আপস করিনি, ভবিষ্যতেও করব না: আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট-৪ আসনের জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করব না। অতীতের মতো ভবিষ্যতেও উন্নয়নের প্রশ্নে কোনো বাধা কিংবা রক্তচক্ষুকে ভয় পাই না।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়ন করতে গেলে অনেক সময় কাদা ছোড়াছুড়ি ও ব্যক্তি স্বার্থে বাধা আসে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এলাকার স্বার্থে ও জনগণের অধিকার আদায়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না।

তিনি আরও বলেন, হানাহানি, বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে পরিবার ও সমাজে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে হবে। হিংসা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আসুন, আমরা সবাই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আমাকে সিলেট-৪ আসনের মানুষের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে এসেছি। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি-জমিয়ত ঐক্যজোট সরকার গঠন করলে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন নিশ্চিত করা হবে।

এর আগে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান টি এস্টেটে চা শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি