এমরান চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জে যুবদলের বিশাল জনসভা ও প্রচারমিছিল
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৫ AM

তারেক রহমানের আস্থার প্রতিদান দিন: ড. এনামুল হক চৌধুরী

এমরান চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জে যুবদলের বিশাল জনসভা ও প্রচারমিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৭:৫০:২৪ PM

এমরান চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জে যুবদলের বিশাল জনসভা ও প্রচারমিছিল

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে বিশাল জনসভা ও প্রচারমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী বলেন, উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন। তাই ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করে তারেক রহমানের সেই আস্থার প্রতিদান দিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণঅভ্যুত্থানের পরও একটি মহল আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি দেশ গঠনে ৩১ দফার সুস্পষ্ট রূপরেখা দিয়েছে। অথচ একটি দল সারাদেশে প্রতিহিংসার বিষবাষ্প ছড়াচ্ছে। ব্যালটের মাধ্যমেই তাদের রুখে দিতে হবে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিএনপি এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। তাকে বিজয়ী করে উন্নয়নের দায়িত্ব তার কাঁধে তুলে দিন।

ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে গেছেন এবং তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মূল্যায়ন করতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি এই দুই উপজেলার মানুষের পাশে আছি। এলাকার সব সমস্যা আমার হৃদয়ে ধারণ করেছি। এখন শুধু সমাধানের সুযোগ দিন। সংসদে গিয়ে গ্যাস সংযোগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের দাবি জোরালোভাবে তুলে ধরবো। বিজয়ী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজার এ এম ওহিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবিনা খান পপি, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ জেলা, উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভা শেষে ঢাকাদক্ষিণ থেকে গোলাপগঞ্জ পৌরসদর অভিমুখে বিশাল প্রচারমিছিল বের করা হয়। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি