সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৬ AM

নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৬ ০৯:৪৬:১৩ PM

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

ছবি:সংগৃহীত


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সার্বিক চেহারা বদলে যাবে এবং প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের দুয়ার খুলবে।

শনিবার নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ সিলেট আয়োজিত এ প্রতিযোগিতায় ৮৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৩৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

খন্দকার মুক্তাদির বলেন, এবারের নির্বাচন সিলেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। ভালো ফলাফল নিয়েও অনেক তরুণ চাকরির সুযোগ পাচ্ছে না। স্থানীয় অর্থনীতি মূলত দোকানপাট ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে এবং আইটি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারি সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামো পেলে এই খাত আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১০টা থেকে নগরীর ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও প্রচারাভিযান পরিচালনা করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পথচারীরা হাততালির মাধ্যমে তাকে স্বাগত জানান। নেতাকর্মীরা স্লোগান দেন ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার রাতে নগরীর করেরপাড়া শনিমন্দির সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষের নিরাপত্তা না থাকায় অতীতে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। একটি রাষ্ট্রকে বাসযোগ্য রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। তিনি বলেন, বিভেদ সৃষ্টি হলে শৃঙ্খলা নষ্ট হয় এবং রাষ্ট্র পিছিয়ে পড়ে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা জয়ন্ত বিজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, রতন তালুকদার, মীরা পাল, দেবজ্যোতি মজুমদার রতন, অরবিন্দু দাস ও অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী।

এর আগে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের দশগ্রাম বাজারে ১ ও ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন খন্দকার আব্দুল মুক্তাদির। মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রায়নগর এলাকায় ১৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় খন্দকার মুক্তাদির বলেন, সিলেটের যুবসমাজ আজ মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার। ক্ষমতায় গেলে এলাকাভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন করে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে। তিনি বলেন, ধানের শীষ হবে তারুণ্যের প্রতীক-যেখানে মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

পথসভায় সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান। যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুজিত সেন চৌধুরী ও শাদিকুর রহমান সুপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি