তারেক রহমানের আস্থাভাজন এমরানকে বিজয়ী করতে হবে- মিফতাহ সিদ্দিকী
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৬ AM

তারেক রহমানের আস্থাভাজন এমরানকে বিজয়ী করতে হবে- মিফতাহ সিদ্দিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০১:৩২:০২ AM

তারেক রহমানের আস্থাভাজন  এমরানকে বিজয়ী করতে হবে- মিফতাহ সিদ্দিকী

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বিশাল জনসভা ও প্রচারমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সিলেট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ডক্টর মো. এনামুল হক চৌধুরী বলেছেন- উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। সিলেট-৬ আসনের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর বড় গুণ হলো- তিনি আমাদের দলের প্রধান তারেক রহমানের খুবই আস্থাভাজন। আমাদেরকে তারেক রহমানের সেই আস্থার প্রতিদান দিতে হবে, ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান আহমদকে বিজয়ী করতেই হবে। 

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেন- বহুল জনপ্রত্যাশার একটি নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৫টি বছর দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অপরদিকে গণঅভ্যুত্থানের পর থেকে কয়েকটি মহল আগামী নির্বাচনও বানচালের চেষ্টা করছে। কিন্তু ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ হয়ে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষে সিল মেরে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। 

তিনি আরও বলেন- বিএনপি দেশ গড়তে ৩১ দফার সুপরিকল্পনা করেছে। কিন্তু একটি দলের দেশ নিয়ে কোনো পরিকল্পনাই নেই। সকাল থেকে রাত পর্যন্ত তাদের শুধু পরচর্চা। বিএনপি কী করেছে, তারেক রহমান কী করেছেন- শুধু এমন বক্তব্য দিয়েই বেড়াচ্ছে তারা। সারা দেশে এরা প্রতিহিংসার বিষবাষ্প ছড়াচ্ছে। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এদের রুখে দিন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর জন্য যোগ্য সেবক বাছাই করেছে বিএনপি। তাকে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়নের দায়িত্ব তাঁর কাঁধে ন্যস্ত করে দিন। 

সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- আমাদের অভিভাবক খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় আমাকে মনোনয়ন দিয়ে গেছেন। তারেক রহমানও আমার উপর আস্থা রেখেছেন। আগমী নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষকে বিজয়ী করে তাদের মূল্যায়ন করুন। আগামীর সরকার ইনশা আল্লাহ বিএনপির। তাই এই দুই উপজেলার উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন। 

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাডভাইজার অ ম ওহিদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চিকিৎসার অভাবে মৃ*ত্যুর প্রহর গুনছেন তিন সন্তানের জননী রুমি বেগম
সরকারি গাছ কা*টায় ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি