অস্ত্র উঁচিয়ে কিশোরদের উল্লাসের ভিডিও ভাইরাল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

অস্ত্র উঁচিয়ে কিশোরদের উল্লাসের ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ১০:৫২:৩৬ পূর্বাহ্ন

অস্ত্র উঁচিয়ে কিশোরদের উল্লাসের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


রাজশাহীতে দেশীয় অস্ত্র নিয়ে একদল কিশোরের উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা সমালোচনা চলছে। 

ভিডিওতে দেখা যায়, একদল কিশোর গানের তালে তালে অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে। ধারণা করা হচ্ছে- অস্ত্র হাতে কিশোরদের এই উল্লাসের ভিডিও রাজশাহী নগরীর শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার।

পুলিশ বলছে, এই ভিডিও অন্তত চার মাস আগের। নাচানাচির সময় কিশোররাই ভিডিওটা করেছিল। আজ সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে।

শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ভিডিওটি চার মাস আগের। এই কিশোর গ্যাং গ্রুপে ছিল আরাফাত। আরাফাতকে চার দিন আগে একই গ্রুপের অন্যরা মারধর করেছে। সে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আরাফাতকে মারধরের কারণে হয়তো তার পক্ষের কেউ ভিডিওটা ছেড়ে দিয়েছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আরাফাতের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ওসি ইসমাইল হোসেন আরও বলেন, আরাফাতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছে। তদন্তে বেরিয়ে আসবে আরাফাতের ওপরে হামলা ও অস্ত্র হাতে উল্লাসের বিষয়গুলো। পুলিশ অভিযান শুরু করেছে। আশা করা হচ্ছে দ্রুতই অপরাধীরা গ্রেপ্তার হবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল