সংগৃহিত
Cস
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। জুলাই আন্দোলনের মাধ্যমে দুঃশাসন থেকে মুক্তির কথা উল্লেখ করে তিনি দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সমর্থন প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
এলাকার প্রবীণ মুরব্বি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এবং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কাউছার আহমদ ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাঈদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—পৌর জামায়াতের সেক্রেটারি সাদ উজ জামান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাবেল, পৌরসভার সাবেক কাউন্সিলর এমাদ আহমদ, উপজেলা ছাত্রশিবির দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক সজিবুল হক শফি।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




