আমি জনতার এমপি হতে চাই: নুরুল ইসলাম
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ AM

আমি জনতার এমপি হতে চাই: নুরুল ইসলাম

আমিনুল হক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৩:১৭:২০ PM

আমি জনতার এমপি হতে চাই: নুরুল ইসলাম


সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নুরুল ইসলাম নুরুলে।

নির্বাচনী ইশতেহার পাঠকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। এই আসনটি জেলার অন্যতম একটি আসন। দীর্ঘদিন ধরে এই জনপদে অনিরাপদ, অব্যবস্থাপনার শিকার, উন্নয়নবঞ্চিত। সেইফ সুনামগঞ্জ, সেইভ সুনামগঞ্জ- এই অঙ্গিকার নিয়ে আমি এই আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

তিনি এই আসনের ভোটারদের ভোট ও সমর্থন পেলে সুনামগঞ্জ-৪ আসনকে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির আলোকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন।

ইশতেহারে তিনি ১১ দফা কর্মসূচি তুলে ধরেন। ১১ দফার মধ্যে সামাজিক নিরাপত্তা, মানবিক মর্যাদা, হাওর, কৃষি, কৃষক ও পরিবেশ সুরক্ষা, কৃষক ও জীবিকার নিরাপত্তা, সেবা ও অবকাঠামোর নিরাপত্তা, তরুণ ও ভবিষৎ প্রজন্মবান্ধব ব্যবস্থা, কর্মসংস্থান ও অর্থনীতির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, দুর্নীতি ও সুশাসন প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব ও পর্যটন-পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা, তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিশুবান্ধব উদ্যোগ- এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি তার অঙ্গীকার ব্যক্ত করেন।

লিখিত ইশতেহার পাঠ করার সময় নূরুল বলেন, তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে স্বচ্ছতা, নারী শিশু নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করবেন।

সংবাদ সম্মেলনের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজির সুজন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতম মিসবাহ্, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, মুনাজ্জির সুজন, সাইফুল হাসান জুনেদ, নাসিম উদ্দিন লালা, আব্দুল্লা আল নোমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল
কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী
আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির
বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক চৌধুরী
জয়ের পাল্লা আরিফের দিকে, ছাড় দেবেন না জয়নাল
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘ*র্ষে পুলিশসহ আ*হত ১৫
খন্দকার মুক্তাদিরের ইশতেহার : কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সিলেট রপাÍরর ঘোষণা
সিলট-৪ আসনজ য়র পাল্লা আরিফর দিকে ছাড় দবন না জয়নাল
সিলট-৬ আসন এমরানর পক্ষ মাঠে ফয়সল
মিশিগানে বসবাসরত বিএনপি'র সাথে সিলেট-৪ এর প্রার্থী আরিফুল হকের ভার্চুয়ালি মতবিনিময়