কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ AM

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ

কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৯:৫৯:১২ PM

কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ঘরে ঘরে এখন ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে কোনো মিথ্যা প্রচারণাই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।

তিনি বলেন, জনগণ এখন সচেতন। তারা সত্য-মিথ্যা বুঝতে জানে এবং কোনো প্রলোভনের ফাঁদে পা দেয় না। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ সব অপশক্তিকে রুখে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবে-ইনশা আল্লাহ।

বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (৫ ও ৪ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল-বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর এলাকায় ব্যবসায়ী সমিতি ও সুতারকান্দির সঙ্গে মতবিনিময় সভা, গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলায় উঠান বৈঠক, বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে পথসভা, বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের পাঞ্জিপুরি এলাকায় নির্বাচনি সভা এবং ফুলবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নাজিম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম. সাইফুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ নজির আহমদ মেম্বার, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নজরুল কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সানু, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ ও নুরুল হুদা রুবেল, বিএনপি নেতা কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য এবি কালাম, যুবদল নেতা জামিল আহমদ চৌধুরী এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিনসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল
কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী
আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির
বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক চৌধুরী
জয়ের পাল্লা আরিফের দিকে, ছাড় দেবেন না জয়নাল
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘ*র্ষে পুলিশসহ আ*হত ১৫
খন্দকার মুক্তাদিরের ইশতেহার : কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সিলেট রপাÍরর ঘোষণা
সিলট-৪ আসনজ য়র পাল্লা আরিফর দিকে ছাড় দবন না জয়নাল
সিলট-৬ আসন এমরানর পক্ষ মাঠে ফয়সল
মিশিগানে বসবাসরত বিএনপি'র সাথে সিলেট-৪ এর প্রার্থী আরিফুল হকের ভার্চুয়ালি মতবিনিময়