ছবি:সংগৃহীত
‘আমি টাকা, ক্ষমতা কিংবা পদ–পদবির জন্য রাজনীতি করি না; মানুষের প্রতি মায়া ও ভালোবাসা থেকেই চুনারুঘাট–মাধবপুরবাসীর জন্য রাজনীতি করি হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাটের সাদ্দাম বাজার, ছয়শ্রী, রাজারবাজার ও কালিশিরি বাজারে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
তিনি বলেন , ১৯৯১ সাল থেকে ত এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি এলাকাবাসীকে ছেড়ে যাননি । “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক তাকে আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে।’
তিনি আরও বলেন, সাধারণ মানুষই তাঁর রাজনীতির মূল শক্তি। ‘খালেদা জিয়ার পবিত্র আমানত আজ আপনাদের কাছে দিলাম। আপনারা যদি এই আমানত রক্ষা করেন, তাহলে আমি আজীবন মাধবপুর–চুনারুঘাটবাসীর কাছে ঋণী থাকব,”’বলেন তিনি।
সৈয়দ ফয়সল জোর দিয়ে বলেন, তিনি কখনো কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। ‘আমি আপনাদের ঘরের সন্তান।আমি ভুল করলে আপনারা আমাকে জবাবদিহি করতে পারবেন,’
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবে না। তিনি নিজেকে “সবার পাহারাদার” হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং দল-মত-ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমানে এলাকায় ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, বিশেষ করে চা-বাগান ও গ্রামীণ বাজারগুলোতে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকেরে চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভা করেন তরুণ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, নতুন প্রজন্মের কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




