আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ AM

ধানের শীষের পক্ষে ব্যবসায়ীদের গণসংযোগ

আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৮:২২:০৬ PM

আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সিলেটের ভৌগোলিক অবস্থান, প্রবাসী সংযোগ ও বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি। নির্বাচিত হলে এই চিত্র বদলানো হবে বলে তিনি আশ্বাস দেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরীতে ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সিলেট সচেতন ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া গণসংযোগ চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট, বন্দরবাজার, সিটি সুপার মার্কেট, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, করিমউল্লাহ মার্কেটসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বড় বড় বিপণিবিতান প্রদক্ষিণ করে দুপুর পর্যন্ত চলে।

গণসংযোগকালে সাধারণ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে খন্দকার মুক্তাদিরের সঙ্গে কথা বলেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ব্যবসায়ীরা অর্থনীতির বৃহত্তর স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার মুক্তাদির আরও বলেন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে বাজার, বিপণিবিতান ও শিল্প এলাকার উন্নয়ন করা হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন। প্রবাসী ব্যবসায়ীদের সম্পৃক্ত করে নতুন বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা হবে।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল সেবার প্রসার ব্যবসাবান্ধব নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্যের বিকাশের মধ্য দিয়েই কর্মসংস্থান সৃষ্টি হবে, তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং সিলেটের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান শওকতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভালোবাসা থেকেই রাজনীতি করি- সৈয়দ ফয়সল
কোনো অপ*প্রচারেই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী
আধুনিক ও ব্যবসাবান্ধব সিলেট গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: খন্দকার মুক্তাদির
বিএনপি ক্ষমতায় গেলে পাথর কোয়ারি খুলে দেয়া হবে: আরিফুল হক চৌধুরী
জয়ের পাল্লা আরিফের দিকে, ছাড় দেবেন না জয়নাল
সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘ*র্ষে পুলিশসহ আ*হত ১৫
খন্দকার মুক্তাদিরের ইশতেহার : কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সিলেট রপাÍরর ঘোষণা
সিলট-৪ আসনজ য়র পাল্লা আরিফর দিকে ছাড় দবন না জয়নাল
সিলট-৬ আসন এমরানর পক্ষ মাঠে ফয়সল
মিশিগানে বসবাসরত বিএনপি'র সাথে সিলেট-৪ এর প্রার্থী আরিফুল হকের ভার্চুয়ালি মতবিনিময়