একটি গোষ্ঠী সারা দেশে রাতভর তান্ডব চালিয়েছে: এমরান চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ PM

একটি গোষ্ঠী সারা দেশে রাতভর তান্ডব চালিয়েছে: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৯:৪৩:৫৫ AM

একটি গোষ্ঠী সারা দেশে রাতভর তান্ডব চালিয়েছে: এমরান চৌধুরী

ছবিঃ নিজস্ব


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কতোয়ালপুর কারিপার সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এসময় তিনি ভি (বিজয়) চিহ্ন দেখিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী বলেন- সিলেট-৬ আসন বিএনপির ঘাঁটি। এখানে বড় ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশা আল্লাহ। দেশবাসী তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সারা দেশে ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দিচ্ছেন।

তিনি আরও বলেন- একটি গোষ্ঠী গত রাতে সারা দেশে তান্ডব চালিয়েছে। কালো টাকার ছড়াছড়ি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা। বিভিন্ন জায়গায় প্রিজাইটিং অফিসারসহ কতিপয় কর্মকর্তার সঙ্গে আতাত করে ভোট কারচুপির চেষ্টা করেছে। এটি জাতি আশা করেনি। আমরা দীর্ঘ ১৫ বছর পর একটি ফেয়ার ইলেকশন চেয়েছিলাম। তাদেরকে এসব ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে আহ্বান জানাচ্ছি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী