সিলেটে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৫ PM

সিলেটে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৫:২৮:০৪ PM

সিলেটে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

সংগৃহিত


সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনা শুরুর প্রক্রিয়া চলছে। ফলাফল জানতে কেন্দ্রগুলোর সামনে ভীড় করতে শুরু করেছেন প্রার্থীদের সমর্থকরা।

বিকেল ৪টায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, বেলা তিনটা পর্যন্ত ৪২ থেকে ৪৩ শতাংশ ভোট পড়েছে। নগর থেকে নগরের বাইরের কেন্দ্রগুলোতে ভোট বেশি পড়েছে বলে জানান তিনি।তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

সিলেটে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোন অভিযোগ করেননি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সব প্রার্থীই। তবে ভোটার উপস্থিতি নিয়ে তারা অসন্তোষ জানিয়েছেন।

সকাল থেকে সিলেট নগরের অন্তত ১৫টি আসন ঘুরে ৩/৪ টি ছাড়া বাকিগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি কেন্দ্র ফাঁকা দেখা গেছে। তবে চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটের উপস্থিতি বেশি দেখা গেছে।

নগরের শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমদ চৌধুরী দুপুর দেড়টায় জানান, এই কেন্দ্রে ৩ হাজার ২৭০ ভোটের মধ্যে ৮৮৭টি ভোট পড়েছে।

এমসি কলেজের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন জানান, এই কেন্দ্রের ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ৯৫৯টি ভোট পড়েছে।

এই কেন্দ্রে ভোট দেয়া অর্পিতা দেব দৃষ্টি বলেন, ভোটের পরিবেশ ভালো। কেন্দ্রে কোন ভিড় নেই। সহজেই ভোট দিতে পেরেছি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী