সিলেট-৬ আসনে জিতলেন বিএনপির এমরান চৌধুরী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ PM

সিলেট-৬ আসনে জিতলেন বিএনপির এমরান চৌধুরী

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১০:৫২:২০ PM

সিলেট-৬ আসনে জিতলেন বিএনপির এমরান চৌধুরী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমরান আহমদ চৌধুরী। ১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট। ফলে ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন এমরান আহমদ চৌধুরী।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

ফলাফল ঘোষণার পর সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝেও ছিল ফলাফল নিয়ে আলোচনা ও মূল্যায়ন।

এ আসনে ভোটের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত ব্যবধান তৈরি করে জয় ছিনিয়ে নেন এমরান আহমদ চৌধুরী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী