এতিমরা পেল জব্দ ৪০ মণ ইলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

এতিমরা পেল জব্দ ৪০ মণ ইলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ০৭:১৯:২২ পূর্বাহ্ন

এতিমরা পেল জব্দ ৪০ মণ ইলিশ

ফাইল ছবি


নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ আহরণ করায় ৪০ মণ ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাছগুলো ১১টি এতিমখানা ও ১০টি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গা থেকে সমুদ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইলিশ আহরণ করার দায়ে ৪০ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দ ইলিশ মাছগুলো আমরা স্থানীয় ১১টি এতিমখানা ও ১০টি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করেছি।  

তিনি আরও বলেন, এছাড়া অভিযানে দুইটি ফিশিং বোট ও ১ লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে দেওয়া হয়।

১২ অক্টোবর থেকে দেশে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।

এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট আলী হাসান উপস্থিত ছিলেন।  

JA



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল