বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা, বন্ধ ইউনিয়নের নাগরিক সেবা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ AM

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা, বন্ধ ইউনিয়নের নাগরিক সেবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৯:৩৩:৫৬ AM

 বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা, বন্ধ ইউনিয়নের নাগরিক সেবা

ইউনিয়ন পরিষদ


বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে হত্যা চেষ্টার পর আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছে লাউতা ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার(১৫ জুন) সরেজমিনে লাউতা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ বন্ধ রয়েছে। এতে ইউনিয়ন পরিষদে এসে সাধারন মানুষ প্রয়োজনীয় কোন কাজ করতে পারছেন না ।

ইউপি সদস্য কবির আহমদ, আমিনুল ইসলাম, সাদিকুর রহমান খান, ইসলাম উদ্দিন জানান আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য লাউতা ইউনিয়ন পরিষদে কর্মবিরতি শুরু হয়েছে। তারা জানান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে যে হত্যা চেষ্টা করা হয়েছে তার কোন বিচার আমরা পাই নি। এর সুষ্টু কোন সূরাহা ও এখন পর্যন্ত হয় নি। এতে চেয়ারম্যানের জীবন সঙ্কিত। যে কোন সময় তিনি হামলার শিকার হতে পারেন। 

তারা আরও জানান আজ শুধু লাউতা ইউনিয়নে কর্মবিরতি পালন করা হয়েছে। অতিশীঘ্রই প্রশাসন যদি সেই হামলা চেষ্টাকারীকে গ্রেফতার না করে এবং শাস্তির আওতায় না আনে তাহলে বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কর্মবিরতি পালন করবে এবং আরও কঠোর অবস্তানে যাবে। 

উল্লেখ্য গত ১২ জুন লাউতা ইউনিয়নের জলঢুপ পাঠুলি এলাকার একটি সালিশি বৈঠক শেষে সেই বাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের উপর অভিযোগ উঠে চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে হত্যা চেষ্টার। ইউপি চেয়ারম্যান জানান সালিশ শেষে বাড়ি ফেয়ার পথে প্রবাসী আনোয়ার অস্ত্র নিয়ে আমার উপর হামলার জন্য রাস্তায় অপেক্ষা করে এবং আমায় খুজতে থাকে। রাস্তাটি বিপদজনক দেখে আমি আর সামনে যাই নি। 

ঘটনার পর ভুক্তভোগী চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিয়ানীবাজার থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেন। এরপর উপজেলার চেয়ারম্যান ফোরাম লাউতা ইউনিয়নে সংবাদ সম্মেলন করে এবং এই ঘটনার সুষ্টু সমাধান না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দেয়। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করে লাউতা ইউনিয়ন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে