গোয়াইনঘাটে ব্যবসায়ী দবীর আলীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ AM

গোয়াইনঘাটে ব্যবসায়ী দবীর আলীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ০৫:৪২:৫১ PM

গোয়াইনঘাটে  ব্যবসায়ী দবীর আলীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


পবিত্র রমযান মাস উপলক্ষে বিশিষ্ট ব্যাবসায়ী দবির আলীর পক্ষ থেকে গরীব ও অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২৫ ফেব্রয়ারী বাদ জোহর উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের তত্ত্বাবধানে এসব খাদ্যা সামগ্রী বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
খাদ্য সামগ্রির মধ্যে ছিল,চাউল, ডাইল, ছানা,তৈল পিয়াজ,আদা রসুন ও আলু।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী দবির আলী,ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন,মিসবাহ আহমদ, তোয়াকুল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন এবং গ্রামের মুরব্বিয়ানবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ