নাট্যজগতের পরিচিত মুখ বন্যা মির্জার পিতার মৃ*ত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৭ PM

নাট্যজগতের পরিচিত মুখ বন্যা মির্জার পিতার মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ০৩:২৪:১০ PM

নাট্যজগতের পরিচিত মুখ বন্যা মির্জার পিতার মৃ*ত্যু

সংগৃহীত


টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর নিজ বাসাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।

অভিনেত্রীর বাবাকে কখন কোথায় সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, স্বজন এবং ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন বন্যা মির্জা। ছোটপর্দার পাশাপাশি পাঁচটি সিনেমায়ও তাকে দেখা গেছে। এগুলো হলো- ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ ও ‘পিতা’।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ