জুলাই আন্দোলনকারীদের জেলে নেওয়ার নীলনকশা চলছে: সাদিক কায়েম
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

জুলাই আন্দোলনকারীদের জেলে নেওয়ার নীলনকশা চলছে: সাদিক কায়েম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ১০:৫৮:৫৮ PM

জুলাই আন্দোলনকারীদের জেলে নেওয়ার নীলনকশা চলছে: সাদিক কায়েম

সংগৃহিত


জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার নীলনকশা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। নিতে তার পোস্টটি তুলে ধরা হলো:

বদি, আইভি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।

'সুরক্ষা অধ্যাদেশ'কে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ করছি। যারা আজ এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন—এই আত্মঘাতি পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।

গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর। যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির