গোয়াইনঘাটে গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৯ PM

গোয়াইনঘাটে গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৩/২০২৬ ০৮:৪৪:২১ PM

গোয়াইনঘাটে গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতির ইফতার মাহফিল

সংগৃহিত


পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতি ও সহমর্মীতা বৃদ্ধির লক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ মার্চ গহড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনায় গহড়া গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম বলেন,গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সম্প্রীতির ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক‍্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব আয়োজনে সমাজের সকল পেশার মানুষ একসাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধ জোরদার করে। এছাড়া সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করে, যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই শামিল হয়। পরিশেষে গ্রামের মানুষের শান্তি ও মোর্দেগানের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার