সাশ্রয়ী হওয়ার আহ্বান মানতে হবে: ডা. রফিকুল ইসলাম
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ AM

সাশ্রয়ী হওয়ার আহ্বান মানতে হবে: ডা. রফিকুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ১০:৫৬:১৩ PM

সাশ্রয়ী হওয়ার আহ্বান মানতে হবে: ডা. রফিকুল ইসলাম

সংগৃহীত


বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানিসহ যেকোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদেরকে সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।’

স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ সোমবার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আধুনিক স্বাস্থ্যব্যাবস্থার ভিত তৈরি করে দিয়েছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এটা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়। আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে দেশে। এরকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন শহিদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

ছাত্রদলকে মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, সাথে তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।’ 

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতারা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির