সংসদ ও রাষ্ট্র অকার্যকরের পথে হাঁটল জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ AM

সংসদ ও রাষ্ট্র অকার্যকরের পথে হাঁটল জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ০৮:৫৫:৩৮ PM

সংসদ ও রাষ্ট্র অকার্যকরের পথে হাঁটল জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

সংগৃহিত


জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে জামায়াতে ইসলামী ও এনসিপি হাঁটল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করার প্রস্তাব ছিলো জামায়াতে ইসলামীর। এবং তার হাতে শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা। এমনকি জামায়াত ও এনসিপির চাপে তাকে দিয়ে বেশকিছু অধ্যাদেশও জারি করিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা দান করে গেছেন নাহিদ ইসলামরা। তাদের এই ভুলের খেসারত বিএনপিকে দিয়ে দেওয়ানোর চাপ থাকতেই পারে। কিন্তু সেটা পরিমিতভাবে।

গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদ ও রাষ্ট্রকে অকার্যকরের পথে হাটলো জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা আওয়ামীলীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে ( যদিও ভোটের সময় নরম অবস্থানে ছিলো), কিন্তু তাদের এই হটকারিতার জন্যই বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির