অভিনেতা শামস সুমন মারা গেছেন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ AM

অভিনেতা শামস সুমন মারা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৮:০৬:২৯ PM

অভিনেতা শামস সুমন মারা গেছেন

সংগৃহিত


জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিস্তারিত জানা না গেলেও বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে তার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন। ইদানীং অভিনয়ে তাকে তেমনটা দেখা যেত না। দিনি ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য। তার অভিনীত চলচ্চত্রগুলো হলো- মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন