বিএনপির তিন নেতাকে বহিষ্কার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিএনপির তিন নেতাকে বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৫:২১:৩৩ অপরাহ্ন

বিএনপির তিন নেতাকে বহিষ্কার


বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে তাদের বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানোনো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, সদস্য ঠান্ডু খান, সদস্য সন্টু খানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: