সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ০১:৪৭:৩৫ পূর্বাহ্ন

সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বৃষ্টিপাত


গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

শুক্রবার (১৬ জুন) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন এ তথ্য জানান।

এরআগে গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তিনি জানান, মৌসুমি বায়ু দেশের উত্তরপূর্বাঞ্চল ও উত্তরাংশে সক্রিয়। আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও এই কয়েক দিনে সিলেট জেলায় ১৪ শ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট। ফলে সিলেটে বন্যা হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ