সংগৃহীত
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ শুটিং সেটে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। যে কারণে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ইনডোর -আউটডোর শুটিংয়ে শিল্পী ও কলাকুশলদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আগামী ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি চলবে। জরুরি এ সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলের মতো একাধিক শিল্পী।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল রুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রযোজক-প্রযোজনা সংস্থার অবহেলার কারণে স্বামীর অকাল মৃত্যুকে মেনে নেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কলকাতায় রিজেন্ট পার্ক থানায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। এরপর দ্বিতীয় দফার এফআইআর করেন ওড়িশার তালসারিতে।
জৈন্তাবার্তা/সুলতানা




