সিলেটে মোটরসাইকেল চো*রচক্রের দুই সদস্য গ্রে*ফতার
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ AM

নিজেকে প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি একজনের

সিলেটে মোটরসাইকেল চো*রচক্রের দুই সদস্য গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৮:৪৩:৫৭ PM

সিলেটে মোটরসাইকেল চো*রচক্রের দুই সদস্য গ্রে*ফতার

সংগৃহিত


 চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন-মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার যশপুর এলাকার হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরের জিন্দাবাজারের রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে।

এরই ধারাবাহিকতায় নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের মূল হোতা কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে চক্রটির ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ বলে দাবি করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আকাশ আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ