সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, এফডিএমএন সদস্যসহ ৩ জন আটক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১২ AM

সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, এফডিএমএন সদস্যসহ ৩ জন আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ১০:৩০:২৬ PM

সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, এফডিএমএন সদস্যসহ ৩ জন আটক

সংগৃহিত


সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন এফডিএমএন সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এ সময় দালাল চক্রের এক সদস্যকেও আটক করা হয়।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে ব্যাটালিয়নের অধীন ডোনা ও আটগ্রাম বিওপি’র টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী কাচারীপাড়া ও পূর্ব কারাবাল্লা এলাকায় অভিযান চালায়।

ডোনা বিওপি’র অভিযানে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্য মো. আলী হোসাইন (৩৫) কে অবৈধভাবে ভারত প্রবেশের সময় আটক করা হয়। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে আটগ্রাম বিওপি’র অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নড়াইলের মো. রুবেল শেখ (৩৩) ও যশোরের মোছা. শাহানাজ (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

১৯ বিজিবি সূত্রে  জানা যায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ