সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে একটি উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আসন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন পাঁচতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রীর পাশে বসেন গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান।
এ সময় কয়েকজন স্থানীয় বিএনপি নেতা মঞ্চে আসন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা হাবিবুর রহমানকে মন্ত্রীর পাশে বসানোর বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে হট্টগোল শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, তর্ক-বিতর্ক একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




