শোবিজ তারকা বাদ, ত্যাগীদের প্রাধান্য বি এ ন পির সিদ্ধান্তে ন্যানসির প্রশংসা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শোবিজ তারকা বাদ, ত্যাগীদের প্রাধান্য বি এ ন পির সিদ্ধান্তে ন্যানসির প্রশংসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৪:২১:৫০ অপরাহ্ন

শোবিজ তারকা বাদ, ত্যাগীদের প্রাধান্য বি এ ন পির  সিদ্ধান্তে ন্যানসির প্রশংসা

সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শোবিজ অঙ্গনের তারকাদের বিবেচনায় না নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাধুবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন- ‘লাল সালাম’।বলা দরকার, গেল সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় শোবিজ জগতের আলোচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ফেসবুক পেজে পোস্টটি দেন এই গায়িকা।

লিখেছেন, ‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল- এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’ন্যানসির এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া মিলেছে। মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, ‘এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।’ আবার কেউ বলেছেন, ‘আপনার সঙ্গে আমিও একমত।’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের বেশ ক’জন পরিচিত মুখ ছিলেন- বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রুকাইয়া জাহান চমক প্রমুখ। তবে শেষ পর্যন্ত দলটি তারকাদের বাইরে গিয়ে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার