দুই বছর পর পর্দায় ফিরছেন মৌসুমী, ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন চমক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৯ PM

দুই বছর পর পর্দায় ফিরছেন মৌসুমী, ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন চমক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ০৯:১৮:৫৯ PM

দুই বছর পর পর্দায় ফিরছেন মৌসুমী, ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন চমক

সংগৃহীত


এক সময়ের জনপ্রিয় ও দাপুটে চিত্রনায়িকা মৌসুমী প্রায় দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘সোনার চর’ সিনেমায়। নতুন এই প্রত্যাবর্তন ঘটছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার মাধ্যমে, যা আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রবাসে স্থায়ী হলেও ভক্তদের জন্য নতুন এই কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে বিদেশের মাটিতে একজন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। যেখানে দেখানো হয়েছে- বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া জটিলতা।পরিচালক হাসান জাহাঙ্গীরের নির্মাণে তৈরি এই সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে, আর বাকি অংশ বাংলাদেশে সম্পন্ন করা হয়েছে। সিনেমাতে তিনি অভিনয়ও করেছেন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, গল্পটির মূল লক্ষ্য নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা। পাশাপাশি প্রবাস জীবনে টিকে থাকার কঠিন বাস্তবতাও এতে ফুটিয়ে তোলা হয়েছে। জানা গেছে, সিনেমার ঘটনাগুলো বাস্তব জীবনের অনুপ্রেরণা থেকেই নেওয়া।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ